২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই খবর ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর গণভবনে নেই। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তখন গণভবনমুখী। সড়কে সড়কে মানুষের ঢল, কোথাও উল্লাস, কোথাও অনিশ্চয়তা, কোথাও আবার সংঘর্ষের আশঙ্কা। তবে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণার পর ইন্টারনেট সংযোগ ফিরতেই সর্বসাধারণেরর কাছে স্পষ্ট হয়ে যায়, টানা প্রায় সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করে এক নতুন অধ্যায়ে। যে অধ্যায়ের সূচনা করতে দীর্ঘ অনেক বছর আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম সয়েও ব্যর্থ হয়েছিল রাজনৈতিক দলগুলো। জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। আন্দোলনকারীসহ অনেকের কাছে দিনটি ‘৩৬ জুলাই’ হিসেবে পরিচিত। মাত্র মাসখানেকের মধ্যে একটি অরাজনৈতিক আন্দোলন এভাবে রাজনৈতিক চরিত্র লাভ করবে, এটা সাধারণ মানুষের চিন্তায়ও ছিল না। কিন্তু এই পরিণতি কি একদিনে এসেছে? উত্তর হলো ‘না’। এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলগুলোর ধারাবাহিক আন্দোলন, বিতর্কিত নির্বাচন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক চাপ, সীমাহীন দুর্নীতি। এসবের প্রভাব পড়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে। যার ফলে ওই আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় নজিরবিহীন গণঅভ্যুত্থানে। স্বাধীনতার পর বাংলাদেশ বহু আন্দোলনের সাক্ষী হয়েছে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে স্থান করে নিয়েছে। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের বিশেষত্ব ছিল, এর সূচনা রাজনৈতিক দলের হাতে নয়, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নেতৃত্বে। আর শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, “২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানটা ছিল অর্গানিক অভ্যুত্থান। যেখানে আপামর জনসাধারণের সরাসরি সম্পৃক্ততা ছিল। সরকার এই আন্দোলনকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হিসেবে না দেখে বরং একটি ‘ষড়যন্ত্র’ হিসেবে বিবেচনা করেছিল এবং আন্দোলনের প্রকৃত গতিপ্রকৃতি বুঝতে ব্যর্থ হয়েছিল।” ভয়ডরহীন আন্দোলনে ভেঙে পড়েছিল সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ২০০৯ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালের “ডামি নির্বাচন” বা “আমি-ডামি নির্বাচন” আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ টানা চার মেয়াদে রাষ্ট্রক্ষমতা দখল করে। এই সময় আওয়ামী লীগ বাক-স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের জীবন-যাত্রার মানোন্নয়নের বিপরীতে মেগা প্রজেক্ট তথা অবকাঠামোগত উন্নয়নে ছিল বেশি মনোযোগী। প্রতিবাদ কিংবা বিরোধী মত ও আন্দোলন মানেই...
যানবাহনের কর ও ফি আদায় বৃদ্ধির কারণে সার্ভিস প্রোভাইডারের ব্যয় বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কর ও ফি আদায়ের চলমান চুক্তির আওতায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সরকারি ক্রয়সংক্...
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দুর্নীতিকে যদি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা যায়, তাহলে হাজার হাজার কোটি টাকা পাচার রোধ করা সম্ভব হবে। দেশের নিজস্ব সম্পদ দিয়েই বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে। সোমবার (১৫ জুন) ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। দেশের স্বার্থে চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে দৃশ্যমান করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃত্রিম বু...
ভারতের ভিসার আবেদনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক বলেছে, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদন...
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখ...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।...