প্রকাশ : ... | ... | ...

মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ডা. মাঈন উদ্দিন মিলন


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং চররমনী ইউনিয়নের মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মাঈন উদ্দিন মিলন। তিনি ১১ নং চররমনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের জনগণের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, ডা. মাইন উদ্দিন মিলনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মাঈন উদ্দিন মিলন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।