লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের বিবি আয়েশা (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গত ২০ জুন ২০২৬ থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ ১৯ দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ বিবি আয়েশা মৃত নূর ইসলামের মেয়ে এবং মৃত আবুল বাসারের স্ত্রী। তিনি কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিবুল্লাহ হাফেজ সাহেব পাজাল বাড়ির বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, গত ২০ জুন অজ্ঞাত সময়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বিবি আয়েশার সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৮৮৭-০০৪৮৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মাননা দেওয়া হবে বলেও পরিবার জানিয়েছে। নিখোঁজ এই নারীর দ্রুত সন্ধান পেতে পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।