প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মিলন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেঘনা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে নিখোঁজ হন মিলন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের ডুবুরিরা নদীতে তল্লাশি অভিযান চালান। দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনার পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে মেঘনা নদীর তীরবর্তী একটি চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, 'মেঘনার একটি চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে গিয়ে সেখানে মরদেহটি আটকা পড়ে।' তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।