প্রকাশ : ... | ... | ...

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চরপাতা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মাংস কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে তিনজন আহত হন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।