প্রকাশ : ... | ... | ...

রামগতিতে রকেট লঞ্চার সন্দেহে ৩ ধাতব বস্তু উদ্ধার


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাটি খননের সময় কয়েকটি সন্দেহজনক বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। স্থানীয় এলাকাবাসী এগুলো দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে রামগতি থানায় জানায়। খবর পেয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলো ঠিক কী ধরনের বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো রকেট ওয়ারহেড অথবা মর্টার শেল হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকৃত তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।