প্রকাশ : ... | ... | ...

২০ বছরেই থেমে গেল জীবন, রামগঞ্জে নববিবাহিত যুবকের মৃত্যু


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্ট্রোকে আক্রান্ত হয়ে বি কে রাকিব (রাব্বি) নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরকান্দাজ বাড়ির বাবুলের ছেলে। সম্প্রতি বিয়ে করেছিলেন রাকিব। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন রাকিব। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ২০ বছর বয়সে রাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। রাকিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।