প্রকাশ : ... | ... | ...

ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফিরোজ মাহমুদ মির্জু, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. আজাদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ। বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আলম। এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা (পূর্ব) শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক শাহ মো. ফরহাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা (পূর্ব) শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। কর্মীসম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা (পূর্ব) শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুব আলম (সুজন) এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুর রহমান পাটোয়ারী। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। কর্মীসম্মেলনে স্থানীয় শ্রমিক দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।